1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৬.২১ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে দৈনিক কালের কণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে কেক কেটে জন্মদিন উদযাপন করে শুভসংঘ। অনুষ্ঠানে বিভিন্ন পেশার সুধীজন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দৈনিক কালের কণ্ঠ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারীনির্যাতনসহ নানা অপরাধ তৎপরতায় সোচ্চার ভূমিকা পালন করছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে স্বকীয়তা বজায় রেখে দেশ ও মানুষের স্বার্থে কাজ করছে। কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান সুধীজন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন, এডভোকেট আক্তারুজ্জামান আহমাদ সেলিম, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সহকারি অধ্যাপক এনামুল কবির, প্রভাষক নিহাররঞ্জন তালুকদার, প্রভাষক মশিউর রহমান, জেলা কৃষক লীগের সদস্যসচিব বিন্দু তালুকদার, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, এডভোকেট আনোয়ার হোসেন, সংবাদপত্র ব্যবসায়ী মো. আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, আওয়ামী লীগ নেতা লিটন সরকার, সাংবাদিক রেজাউল করিম, এডভোকেট আব্দুল খালেক, সাবেক ছাত্র নেতা টিটো দাস, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক মানবেন্দ্র কর পাপ্পু প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!