1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

মাঘে আসছে বাঘ পালানোর শীত

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ১১.২১ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পৌষের শেষ দিকে এসে বিদায় নিয়েছে কিছু দিন ধরে চলা শৈত্যপ্রবাহ। তবে আগামী সপ্তাহের শেষ দিকে অর্থাৎ মাঘের শুরুতে উত্তরাঞ্চল থেকে ফের ধেয়ে আসতে পারে হাড় কাঁপানো শীত। নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলেও আভাস দেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।
আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ‘আগামী সপ্তাহের শেষ দিকে দু-এক জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে। কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না।’
এবার উত্তরের জেলাগুলো ছাড়া বাকি অঞ্চলে শীত কম থাকায় ত্রাণসামগ্রীর চাহিদা অনেকটাই কমে গেছে। তবুও যথাযথ পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মো. আনিছুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আমাদের মাধ্যমে ৩০ কোটি টাকা বিতরণ করা হয়েছে জেলা প্রশাসকদের অনুকূলে।’
তিনি আরও বলেন, ‘এবার শীত কম, তাই অন্যবারের মতো সেভাবে চাহিদা আসেনি। এ ছাড়া আগে থেকেই প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে বরং চাহিদার চেয়ে বেশি বরাদ্দ রেখেছি। কোথাও থেকে চাহিদা এলে আমরা তা পূরণ করব।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!