1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পক্ষে ডনের প্রচারনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১০.৩৫ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

আল-হেলাল:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ¦ আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের নৌকার প্রচারনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার পর জেলা শহর সুনামগঞ্জে এটাই তার প্রথম সফর। তাকে দলীয় নেতা কর্মীগন মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেন। সন্ধা ৬ টায় নৌকার প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন সদরের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর আরপিন নগরের বাড়িতে আয়োজিত কর্মী সমাবেশে অংশ গ্রহন করেন। এসব অনুষ্ঠানে মেয়র প্রার্থী নাদের বখত ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আখতারুজ্জামান সেলিম, এডভোকেট খায়রুল কবির রুমেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জুনেদ আহমেদ, এডভোকেট শুকুর আলী, নোমান বখত পলিন, দিলাল আহমদ প্রমুখ।
আজিজুস সামাদ আজাদ ডন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, জাতির পিতার কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে আছে। সুনামগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর বিজয় হলে আরো উন্নয়ন হবে। সবাই কে নৌকার সমর্থনে কাজ করে বিজয় ছিনিয়ে এনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!