1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

জগন্নাথপুরে আ.লীগের প্রার্থীর পক্ষে শ্রমিক লীগের প্রচার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১, ৯.৪৬ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার নির্বাচনী প্রতীক নৌকার পক্ষে পৌরশহরে প্রচারে অংশ নিয়েছেন উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে উপেজলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহির উদ্দিনের পরিচালনায় দলীয় কার্যালয়ে নৌকার সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক রব্বানী মিয়া, রেজাউল করিম ইয়াওর, বশির আহমদ আলফু, শরিফ হোসেন শিপন, তৈয়ব আলী ভান্ডারি, বাবুল দাস, বিশ্ব বৈদ্য, আজিজ মিয়া, সৈয়দ আহমদ, বিকু রঞ্জন দাস, রফু মিয়া, মিনা রানী পাল, রিতা রানী দেব প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচার মিছিলযোগে শহরের জগন্নাথপুর বাজার এলাকায় প্রচার শেষে স্থানীয় পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!