1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জে করোনা সচেতনতায় বন্ধুসভার উদ্যোগে মাস্ক বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৯.৪৭ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার প্রথম আলো বন্ধুসভার সদস্যরা মাস্ক বিতরণ করেছেন। সকালে পৌর শহরের কয়েকটি এলাকায় শ্রমজীবী, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির চারশ মানুষদের মধ্যে এই মাস্ক বিতরণ করেন তারা।
সকাল ১১টায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচীর শুরুর সময়ে বন্ধুসভার উপদেষ্ঠা ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা খেলাঘরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, বন্ধুসভার উপদেষ্ঠা শহরের সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, উপদেষ্ঠা মো. রাজু আহমেদ উপস্থিত ছিলেন। পরে শহরের আলফাত স্কয়ার, পুরাতন বাসস্ট্যান্ড, মল্লিকপুর, নতুন বাসস্ট্যান্ড ও ওয়েজখালী এলাকা ঘুরে বন্ধুসভার সদস্যরা মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণ কর্মসূচীতে সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সহসভাপতি মো. হায়দার আলী ও আশরাফুজ্জামান বাবলু, বন্ধুসভার সভাপতি রনজিৎ কুমার দে, সহসভাপতি প্রদীপ কুমার পাল ও কনক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব ও মো. শাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল হক মান্না, নারীবিষয়ক সম্পাদক লক্ষী দাস প্রমুখ অংশ নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!