1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বিশ্বম্ভরপুর আওয়ামী লীগের গণতন্ত্র মুক্ত দিবসের শোভাযাত্রা

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০.৫১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

হাসান বশির:
বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিশ^ম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামন থেকে এ শোভাযাত্রা বের করে উপজেলা সদর, নতুনপাড়া ঘুরে গণ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ব্যান্ড পার্টির আয়োজনও করে সংগঠনটি। শোভাযাত্রা শেষে উপজেলা গণ মিলনায়তনে শোভাযাত্রায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা স্ব স্ব এলাকার ব্যানার নিয়ে উপস্থিত হন। শোভাযাত্রা সংগঠনের নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে।
শোভাযাত্রা শেষে গণ মিলনায়তনে বক্তারা বলেন, ‘আমাদের নেত্রী আছে সংসদে, আমরা আছি রাজপথে। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে সমুন্নত রাখবো।
বিশ^ম্ভরপুর আওয়ামীলীগ মাঠে আছে, মাঠে থাকবে। জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবে, গণতন্ত্রের সাথে থাকবে। মুক্তিযুদ্ধের সাথে থাকবে।’ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ^ম্ভরপুর উপজেলা আ’লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মহরম আলী, ধনপুর ইউপি চেয়ারম্যান ও ধনপুর ইউপি আ’লীগ সভাপতি হযরত আলী সুহেল কালাচাঁন, উপজেলা আ’লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদস্য সচিব আবুল কালাম আযাদ, উপজেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন দুলাল, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক মোশারফ হোসেন ইমন, উপজেলা যুবলীগ সভাপতি খালেদ মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, মহিলা যুবলীগ সভাপতি জান্নাত মরিয়ম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ, পলাশ ইউপি আ’লীগ সভাপতি ছয়ফুল আমিন, সাধারণ সম্পাদক হেলিম শেখ, ধনপুর ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উকিল, বাদাঘাট দক্ষিণ ইউপি আ’লীগ সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম নবাব, ফতেপুর ইউপি আ’লীগ সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক প্রণেশ কান্তি দাস, সলুকবাদ ইউপি আ’লীগ সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোশারফ হোসেন বাবলু, ধনপুর ইউপি আ’লীগ নেতা সমাজকর্মী মিলন খান, উপজেলা কৃষকলীগ আহ্বায়ক হুমায়ুন করি মৃধা, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!