1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

পাউবো অফিস ঘেরাওয়ের লক্ষ্যে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’র প্রচারণা শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭, ৪.৫৪ পিএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের সভায় বক্তারা বলেছেন সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিকে জোড়ালো করতে তৃণমূল কৃষককে জড়ো করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে এবার বঞ্চিত না হয় সেজন্য বিভিন্ন পেশাজীবি মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে আজ শুক্রবার থেকে সংগঠনের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্থানে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে প্রত্যন্ত এলাকার হাট-বাজারে পথসভা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
বৃহষ্পতিবার রাত ৮টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সদস্যসচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বিজন সেনরায়, লেখক সুখেন্দু সেন, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট খলিল রহমান, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, শামস শামীম, রাজু আহমেদ, আবিদ খান হৃদয় প্রমুখ।
এদিকে আগামী ১৩ এপ্রিলের জনসমাবেশ ও পাউবো অফিস ঘেরাও করতে স্থানীয় বাজারগুলোতে প্রচারণা চালাতে সংগঠনের কর্মী-সংগঠকদের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। এই টিম আজ শুক্রবার থেকে বিভিন্ন হাটবাজারে প্রচারণা চালাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!