1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

জয়নগরে ক্রেতাদের জিম্মি করে অধিক মূল্যে পণ্য বিক্রিকারী ৫ ব্যবসায়িকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭, ৪.৫২ পিএম
  • ৫০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের ফসলহানীর সুযোগ নিয়ে চালডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রি করায় সদর উপজেলার জয়নগর বাজারের ৫ জন মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ৩-৪দিন ধরে জয়নগর বাজারের স্থানীয় কিছু মুনাফাখোর ব্যবসায়ী ও মজুদদার চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেড়গুণ মূল্যে বিক্রি করছিল। এই অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান পরিচালনা করে। এসময় অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ফজর আলীকে ২৫ হাজার টাকা, আব্দুল লতিফকে ১৫ হাজার টাকা, মাস্টার শহিদুল হককে ৩ হাজার টাকা, তার ভাই এনামুল হককে ৫ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে এলাকার ৫ শতাধিক সাধারণ মানুষ জড়ো হন। তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে আরো কিছু মজুদদার ব্যবসায়ীর নাম বলেন। এসময় জনগণকে জিম্মি করে কতিপয় ব্যবসায়ী অতিরিক্ত পণ্যমূল্য আদায় করায় বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের শান্ত করে। এসময় ক্ষুব্দ ব্যবসায়ী চালের ব্যবাসায়ী ও আড়তে অভিযান পরিচালনার আহ্বান জানান। ওই সুযোগে দোকান বন্ধ করে চালের ব্যবসায়ীরা সটকে পড়ে বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানা বলেন, এলাকার সাধারণ ক্রেতাদের কাছ থেকে খবর পেয়ে জয়নগর বাজারে অভিযান চালাই। এসময় হাতে নাতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ৫জনকে অর্থদ- করেছি। এবং আগামীতে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে যাতে অতিরিক্ত মূল্য না নেয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়ে এসেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!