1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

জানুয়ারিতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ১১.০১ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে লিখিত পরীক্ষার ফল পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে। তবে আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবে পিএসসি।
পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন কালের কণ্ঠকে বলেন, চলতি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কারণ বেশকিছু খাতা তৃতীয় পরীক্ষককে দিয়ে দেখাতে হচ্ছে। যা শেষ হতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। আমরা আশা করছি, জানুয়ারির মধ্যেই ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার পরিচালক মো. নেয়ামত উল্ল্যাহ কালের কণ্ঠকে বলেন, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দ্রুত প্রকাশের জন্য আমরা কাজ করছি। আমারও চাই দ্রুত ফল প্রকাশ করতে। এই জন্য আমাদের আন্তরিকতা বা চেষ্টার কোনো ঘাটতি নেই। যখনই কাজ শেষ হবে তখনই ফল প্রকাশ হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!