1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

মুজিব শতবর্ষ উপলক্ষে জামালগঞ্জে ৭ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১১.১৪ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মজিব শত বর্ষ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের ৭টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার দুপুরে ফেনারবাক ইউনিয়নের আমানিপুর বাজারে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন- ফেনারবাক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন এর সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকান, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, প্রকৌশলী মো. আব্দুর সাত্তার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগ নেতা আবুল আজাদ, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, রিয়াজ উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এমপি রতন বলেন, আওয়ামীলীগ কোন অপ শক্তিকে ভয় পায় না, তাই জনগণ আওয়ামীলীগকে ভালবেসে বিজয় করিয়েছেন। আমাদের বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ, পদ্মা সেতু নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। জাতির একটি শ্রেষ্ট আবিষ্কার, মজিব শত বর্ষ উপলক্ষে অসহায়দের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা, সেতু, প্রতিরক্ষা দেওয়াল, উড়ন্ত সেতু, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা সহ হাওর রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। আসুন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!