1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

মনোনয়ন পেয়েই পরিকল্পনামন্ত্রীর দোয়া নিয়ে আসলেন মেয়র প্রার্থী নাদের, কালাম ও মিজান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১২.০৮ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-ছাতক-জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রাপ্তির পরই পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের বাসায় ছুটে যান তিন প্রার্থী। তারা মন্ত্রীর সঙ্গে দেখা করে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
মন্ত্রীর সঙ্গে দেখা করতে তার বেইলি রোডস্থ মন্ত্রীর বাসভবনে ছুটে যান নাদের বখত, কালাম চৌধুরী ও মিজানুর রশিদ ভূইয়া। তারা মন্ত্রীকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান। এসময় তাদের সঙ্গে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, এফবিসিসিআইয়ের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ ও সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন।
মেয়র প্রার্থীরা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এসময় মন্ত্রী তাদেরকে দ্রুত এলাকায় এসে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে নির্বাচনী প্রচারণায় নামার আহ্বান জানান। পাশাপাশি তিনি তিনটি পৌরসভায় শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে ভেধাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!