1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

ছাতক মেয়র পদে বিএনপির প্রার্থী রাশিদা আহমেদ ন্যান্সির নাম ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৫.২২ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
আসন্ন ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত কর্মীসভায় ছাতক পৌর সভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে রাশিদা আহমেদ ন্যান্সির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
রাশিদা আহমদ ন্যান্সি ছাতক পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমেদ এর সহধর্মিণী।
ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের মেয়ে ন্যান্সি ইতিমধ্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হক নমু, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাবুর রহমান খসরু, আবু হুরায়রা ছুরত, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম লিডার ডাঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!