1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ২.৩৭ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে বুধবার দুপুরে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ভাস্কর্যবিরোধী শক্তিকে প্রতিহত করার পাশাপাশি যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তাদের কঠোর বিচারের দাবি জানান। সুনামগঞ্জ আলফাত স্কয়ারে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। প্রায় ঘন্টাব্যাপী প্রতিবাদী কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও সংহতি জানিয়ে অংশ নেন। সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই কর্মসূচির আয়োজন করে। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার হাজী নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, এডভোকেট শফিকুল আলম, এডভোকেট রইছ উদ্দিন আহমদ, এডভোকেট হায়দার চৌধুরী লিটন, লতিফুর রহমান রাজু, সাংবাদিক পঙ্কজ দে, শামস শামীম প্রমুখ বক্তব্য দেন।
প্রতিবাদী কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা ষড়যন্ত্রকারীদের হয়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে এই বিজয়ের মাসে ভেঙ্গে মুক্তিযোদ্ধাদের হৃদয় ভেঙ্গে দিয়েছে। এই আঘাত বাংলাদেশের হৃদয়ের আঘাত। তাদেরকে কঠোর আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাড় করাতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!