1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিশ্বব্যাপী গুগল সেবায় সাময়িক বিভ্রাট

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৮.২৫ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে গুগলের সেবায়। শুধু গুগল নয়, সেইসঙ্গে গুগলের পরিসেবা জিমেইল ও ইউটিউবও ঠিকমত কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এ সব পরিষেবা বন্ধ হয়ে যায়। এর কারণে সমস্যায় পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।

ডাউন ডিটেকটর ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। গুগল ড্রাইভ, হ্যাংআউটস, মিট, প্লে, ডুয়ো-সহ গুগলের প্রায় সব পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে তারা।

জিমেইলে লগইন করতে গেলে বলা হচ্ছে, আমরা দুঃখিত, সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং কয়েক মিনিট পর আবারও চেষ্টা করার পরামর্শ দিচ্ছি। পরিষেবার বর্তমান অবস্থা জানতে জি স্যুইট স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পারেন। একইভাবে ইউটিউব খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে ব্যবহারকারীরা। তাতে দেখানো হচ্ছে, কিছু ভুল হয়েছে। গুগল ডকসেও একই সমস্যা হচ্ছে। অধিকাংশ ব্যবহারকারীদের মেসেজ দেওয়া হচ্ছে, সমস্যার মুখে পড়েছে গুগল ডকস।

তবে এখনো পর্যন্ত গুগলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!