1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সোমবার থেকে আমেরিকায় করোনার টিকা শুরু হচ্ছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৫.০২ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ৮২ জনের।

এমন অবস্থায় জরুরি ব্যবহারের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। অনুমোদনের পর আগামীকাল সোমবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

বিবিসি জানিয়েছে, এই সপ্তাহে ফাইজার/বায়োএনটেকের তিন মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।
ফাইজার জানিয়েছে, তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। ব্রিটেনে সেটি অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে গত শনিবার রেকর্ড ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে।

এর আগে রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় রাশিয়ান টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা ছিল না।

এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এটিকে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!