1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

দিরাই পৌর নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ৬.৫৯ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই পৌরসভায় মনোনয়ন বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রির্টানিং ও জেলা নির্বাচন অফিসার মো. মুরাদ উদ্দিন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক।
রির্টানিং কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, এ নির্বাচনে দলীয়ভাবে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ রায় এবং বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ধানের শীষ প্রতীক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোশাররফ মিয়া পেয়েছেন জগ প্রতীক। দলীয়ভাবে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা লোকমান আহমদ খেজুর গাছ প্রতীক ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক লাঙ্গল প্রতীক পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম সফিক হেলমেট প্রতীক, আব্দুল কাইয়ূম চামচ প্রতীক ও মো. রশিদ মিয়া মোবাইল ফোন প্রতীক পেয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দের পর পৌর এলাকায় শুরু হয়েছে প্রচারণার প্রস্তুতি। ছাপাখানাগুলোতেও ভিড় পড়ে গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৭৯ জন। আগামী ২৮ ডিসেম্বর এই পৌরসভায় ভোট গ্রহণ হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!