1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

ছাতকে এমপি মানিকের মায়ের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ১০.৪১ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা জাহানারা বেগম চৌধুরী (৮৪)’র প্রথম জানাজা মঙ্গলবার দুপুর ২টায় ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) অনুষ্টিত হয়েছে। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক আব্দুল আহাদ, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীর প্রতীক, মিজানুর রহমান চৌধুরী। জানাজায় ইমামতি করেন, মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। জানাজায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক থানার ওসি নাজিম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, জাপা’র জেলা সেক্রেটারী আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল অদুদ, এড. রাজ উদ্দিন, সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদসহ আলেম-উলামা, ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে ৪টায় আমেরতল বাজারে মরহুমার ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সোমবার (৭ডিসেম্বর) দুপুরে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!