1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলা: গ্রেপ্তার চারজনের রিমান্ড শুনানি আজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ১০.৩০ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনের রিমান্ড শুনানি আজ মঙ্গলবার। ঘটনায় গ্রেপ্তার দুই মাদ্রাসা শিক্ষকের ৭ দিন করে এবং দুই ছাত্রের ১০ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ।

এর আগে সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিমের এজলাসে হাজির করা হয় ইবনে মাসউদ মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন ও মো. ইউসুফ আলী, একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন এবং মো. সবুজ ইসলাম ওরফে নাহিদকে। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা চার আসামিকে গতকাল বেলা ১টা ১০ মিনিটে আদালতে নিয়ে আসেন। বেলা ১টা ৩৫ মিনিটে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিমের আদালতে নেওয়া হয়। সেখানে চার আসামির মধ্যে দুজন শিক্ষককে ৭ দিন করে ও দুই ছাত্রকে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!