1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জে ফসলডুবির ঘটনায় পাউবোর দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৩ এপ্রিল, ২০১৭, ৮.৪৬ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডহর হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে জড়িত সকলের অবহেলা, দুর্নীতির কারণে সুনামগঞ্জের হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় সচেতন হাওরবাসীর উদ্যোগে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে কৃষক-জনতা অংশ নেন।
সংগঠক বিন্দু তালুকদারের সঞ্চালনয় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শিক্ষাবিদ চিত্তরঞ্জন তালুকদার, ডা. মোরশেদ আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য পঙ্কজ দে, সনাক সদস্য খলিল রহমান, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, প্রগতি লেখক সংঘের সম্পাদক শামস শামীম, সাংবাদিক মাসুম হেলাল, কৃষক নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জনপ্রতিনিধি মুহিবুর রহমান, রুহুল আমিন, দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর হাওরের একমাত্র বোরো ফসল তলিয়ে গেলেও দুর্নীতিবাজদের বিচার হয়না। ক্ষতিপূরণ পায়না কৃষক। একটি চক্র দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে হাওরের ফসলরক্ষা বাধের বরাদ্দ লুটপাট করছে। পাউবো, প্রশাসন, পিআইসি, ঠিকাদারসহ একটি চক্র এই লুটপাটে জড়িত। বক্তারা অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় এনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি জানান।
উল্লেখ্য গত কয়েক দিনে বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের হাওরের একমাত্র ফসল বোরো তলিয়ে প্রায় ৩৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখনো অবশিষ্ট ফসল ডুবে যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!