1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

করোনা: সিলেটে অ্যান্টিজেন টেস্ট শুরু, প্রথম দিনে ৫ জন শনাক্ত

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ১১.১২ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দ্রুততম সময়ের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের শনাক্তের জন্য সিলেটে শুরু হয়েছে ‘অ্যান্টিজেন টেস্ট’। আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে এই টেস্ট শুরু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এই টেস্টের জন্য কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে মাত্র আধাঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে। এদিকে আজ ১০টি অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসেন বিভাগের চিকিৎসক ডা. জন্মেজয় দত্ত। তিনি বলেন,‘আজ মোট ১০ জনের অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৫ জনের পজেটিভ আসে এবং ৫ জনের নেগেটিভ আসে।’

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটসহ দশটি জেলায় আজ শনিবার থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোতেও এই টেস্ট শুরু হবে।

অ্যান্টিজেন টেস্টের জন্য সংশ্লিষ্ট দশটি জেলার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর)।

শামসুদ্দিন হাসপাতাল সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টা থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। যাদের মধ্যে তিন দিন বা এর বেশি সময় ধরে করোনাভাইরাসের উপসর্গ আছে, শুধুমাত্র তাদের নমুনার অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। যাদের মধ্যে কোনো উপসর্গ নেই, তাদের নমুনা স্বাভাবিকভাবে আরটি-পিসিআর ল্যাবেই পরীক্ষা করা হবে। অ্যান্টিজেন টেস্টের জন্য প্রথম লটে সিলেটে ৫০০ কিট পাঠানো হয়েছে। এগুলো শেষ হওয়ার আগেই আরও কিট পাঠানো হবে।

এবিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে আধাঘন্টার মধ্যে আমরা কেউ আক্রান্ত কী-না, তা জানতে পারবো। যাদের শরীরে করোনার উপসর্গ তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষা হবে আরটি-পিসিআর ল্যাবে।’

হিমাংশু লাল রায় আরও বলেন, ‘অ্যান্টিজেন টেস্টের জন্য আমরা ন্যাসাল সোয়াব (নাকের ভেতর থেকে নমুনা) নেব। প্রত্যেকের দুটি করে স্যাম্পল নেওয়া হবে। অ্যান্টিজেন টেস্টে কেউ পজিটিভ হলে তাকে জানিয়ে দেওয়া হবে। আর কেউ নেগেটিভ হলে অধিকতর নিশ্চিতের জন্য আরেকটি নমুনা পরীক্ষা করা হবে আরটি-পিসিআর ল্যাবে।’

তিনি বলেন, ‘অ্যান্টিজেন টেস্টের জন্য সরকার কোনো ফি নির্ধারণ করেনি। এজন্য এটা বিনামূল্যে করা হবে। যতো সংখ্যক রোগী আসবেন, ততো সংখ্যক রোগীর পরীক্ষাই করা হবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!