1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জ সরকারি জুবিলীর এসএসসি ১৯৭৩ ব্যাচের শীতবস্ত্র বিতরন

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৩.৫৪ পিএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও এস এস সি ১৯৭৩ ব্যাচের দেশে ও প্রবাসে থাকা সতীর্থদের উদ্যোগে জুবিলী স্কুল প্রাঙ্গনে ৫ ডিসেম্বর শনিবার সকালে তিন শতাধিক দুঃস্থ পুরুষ ও মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারী জুবিলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান। সতীর্থ এডভোকেট ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিগত দিনে প্রয়াত সতীর্থ এডভোকেট হুমায়ূন কবির জাহানুর, প্রভাষক কল্পনা তালুকদার, এডভোকেট গোলাম রব্বানী, প্রাক্তন সরকারী কর্মকর্তা শিতাংশু তালুকদার,ব্যবসায়ী জিতেন রায়, ব্যবসায়ী মাহফুজ আহমদ শামীম এবং সদ্য প্রয়াত সহপাঠি আব্দুল ওয়াহেদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করে
শ্রদ্ধা জানান ৭৩ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা রেডক্রসের সাধারন সম্পাদক মতিউর রহমান পীর, শিক্ষাবিদ সৈয়দ মুহিবুল ইসলামসহ প্রমুখ।
শীতবস্ত্র মানুষকে এই সহায়তায় সহযোগিতা করেন রেহান উদ্দিন রেজু, শহীদ উদ্দিন, সুদীপ তালুকদার, আজিজ আহমদ বাপ্পু,আব্দুল আজিজ, তাহের আলম, রমেন্দ্র তালুকদার অনু , সৈয়দ সেলিম আহমদ, সজ্জাদুর রহমান, মিজানুর রহমান হিলু, বিধান রায়, আব্দুল কাইউম প্রমুখ।
শীতবস্ত্র পেয়ে দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্র মানুষজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!