1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

পাউবোর দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে কৃষকের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০১৭, ৫.২৭ পিএম
  • ৫৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতির কারণে বাধ ভেঙ্গে সুনামগঞ্জের সর্ববৃহৎ হাওর দেখার হাওরের বোরো ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কৃষকরা। রবিবার বেলা সাড়ে ৪টা থেকে কৃষকরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকার রাস্তায় শুয়ে প্রতিবাদ শুরু করে। ধিরে ধিরে আরো কৃষকরা জড়ো হোন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা ধরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে। প্রায় ৫ কি.মি. এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ডাবর ব্রীজ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত দুই দিকে হাজারো যানবহন আটকা পড়েছে।
এদিকে কৃষকরা রাস্তা অবরোধ করার খবর পেয়েও স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের পাশে গিয়ে সংহতি জানান। কৃষকরা বাধরক্ষায় নিয়োজিতদের শাস্তি দাবি জানান।
ক্ষুব্দ ও ক্ষতিগ্রস্ত কৃষকরা রাস্তায় বসে পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার ও পিআইসির বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের শাস্তি দাবি করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, কৃষকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এখনো ঘটনাস্থলে আছি। কৃষকরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। আমরা তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!