1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ, জগন্নাথপুর ও ছাতক পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৬.৪১ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দ্বিতীয় ধাপে দেশের ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট বিভাগের ৭টি পৌরসভাও রয়েছে।

আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুসারে, এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভায় নির্বাচন হবে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভায় একই দিন হবে ভোটের লড়াই।

এ ৭টি পৌরসভার মধ্যে একমাত্র জগন্নাথপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে ব্যালট পেপারেই হবে ভোটগ্রহণ।

এদিকে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় ভোট হবে।

প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!