1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুখবর আসছে ১১-১৬ গ্রেডের সরকারি চাকুরীজীবীদের

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ১.৩০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর আসছে। মাঠ প্রশাসনে কাজ করা এসব পদের কর্মচারীরা পদোন্নতির সুযোগ তৈরি এবং বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মিলছিল না।

গত ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানানোর পর এবার তাদের দাবি মানার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত সপ্তাহে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লিখিত পদের সমান গ্রেডে কাজ করা সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পান। একই রকম সুযোগ মাঠ প্রশাসনের কর্মচারীদেরও দাবি। শেষ পর্যন্ত মাঠপর্যায়ের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুতই সুখবর পাবেন মাঠ প্রশাসনের কর্মচারীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!