1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় স্ত্রী ধর্ষণ চেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জ শহিদ মিনারে স্বামী সন্তানদের মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৭.৪৩ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুরের হতদরিদ্র দিনমজুর পরিবারের গৃহিণীকে বারবার ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচারের দাবিতে নির্যাতিত পরিবারটি মানববন্ধন করেছে। শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নির্যাতিতা গৃহবধু, স্বামী, শাশুড়ি ও দুই শিশু সন্তান অংশ নেন। তীব্র রোদ মাথায় নিয়ে শহিদ মিনার বেদির নিচে প্রায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধনে কান্নার রোল তুলেন নির্যাতিত পরিবারটি। এসময় নারীনির্যাতনকারী আনন্দপুর গ্রামের বখাটে প্রজেশ দাসের বিচারের দাবি জানান পরিবারের লোকজন।
মানববন্ধনে নির্যাতিত নারীর স্বামী জানান তিনি দিনমজুর কৃষিশ্রমিক। ভাঙ্গা ঘরে থাকেন। প্রতিবেশি প্রজেশ দাস গত ২১ নভেম্বর রাতে ঘরে ডুকে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এসময় তার মা ও বাবা ও স্ত্রী শোরগোল করায় প্রজেশ পালিয়ে যায়। এ ঘটনায় তিনি শাল্লা থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে এসআই সেলিম মিয়া গালমন্দ করে। এসআই বাদীর কাছ থেকে সুবিধা নিয়ে এবং বিবাদী প্রভাবশালী হওয়ায় তিনি শাল্লায় বিচার পাচ্ছেন না। এখন নিরুপায় হয়ে সুনামগঞ্জ শহিদ মিনারে প্রতিবাদ করেছেন। তিনি অবিলম্বে প্রজেশের বিচারসহ এসআই সেলিমের পদত্যাগ দাবি করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!