1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এ বছর হচ্ছে না বিজয় দিবসের কুচকাওয়াজ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৭.১২ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা সংক্রমণের কারণে এ বছর বিজয় দিবসে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠেয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কাছে সেই কর্মসূচি উপস্থাপন করা হয়। করোনাভাইরাসজনিত ঝুঁকি থাকায় বড় ধরনের জনসমাগম এড়াতে তিনি কুচকাওয়াজ অনুষ্ঠান এ বছর রাখা সম্ভব না বলে অনুশাসন দিয়েছেন। অন্যান্য কর্মসূচিগুলো সীমিত আকারে বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে; গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হবে; দেশের সব জেলা ও উপজেলায় একত্রিশবার তোপধ্বনি; দেশের সব হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান আব্দুল্লাহিল মারুফ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!