1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিদেশে অর্থ পাচারকারীদের যাবতীয় তথ্য চেয়েছে হাইকোর্ট

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৫.০০ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিদেশে অর্থপাচারকারীদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে যাবতীয় তথ্য দিতে অর্থসচিব, দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার (২২ নভেম্বর) স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।

গত ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পররাষ্ট্রমন্ত্রী ওইদিন বলেছিলেন, ‘রাজনীতিকরা নন বরং সরকারি কর্মচারীরাই বিদেশে বেশি অর্থপাচার করেন।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কানাডায় তিনি খোঁজ নিয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী রাজনীতিকদের চেয়ে সরকারি কর্মচারীদের বিশাল সংখ্যা দেখে তিনি অবাক হয়েছেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অনেক সরকারি কর্মকর্তার টরন্টোতে বাড়ি আছে। তাঁদের ছেলে-মেয়েরা সেখানে পড়ালেখা করছে। এমন পরিস্থিতি শুধু কানাডায় নয়, মালয়েশিয়াতেও দেখা যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!