1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন: আওয়ামী লীগের আনন্দ মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৫.০২ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ায় সুনামগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরে হাজারো নেতাকর্মীদের আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। আনন্দ মিছিল শেষে শহরের হোসেন বখত চত্বরে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়টির খসড়া আইন অনুমোদন হওয়ায় সুনামগঞ্জ জেলা শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছিল জেলবাসী।
শনিবারের আনন্দ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ অংশ নেন। তারা হাওরের মতো পিছিয়েপড়া জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সহ সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!