1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনা শিখিয়েছে- ধন-সম্পদ, টাকা-পয়সার কোনো মূল্য নেই : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ৫.৫০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি এখন ঘরের মধ্যে একা তাই মাস্ক পরছি না। কিন্তু লোকজন আসলেই মাস্ক পরি। লোকজনের সামনে আসলেই মাস্ক পরতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কত মানুষই তো অর্থ-সম্পদ বানিয়েছেন। একটা সময় ছিল, যখন একটা হাঁচি দিলেও বিদেশে চলে যেত ট্রিটমেন্ট করতে। অথচ এখন এমন এক ভাইরাস আসলো, যখন কারও কারও জন্য সেই সময়ও পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হয়, এটা এসেছে আল্লাহর তরফ থেকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কাজেই ধন-সম্পদ, টাকা-পয়সা এগুলোর কোনো মূল্যই নেই। সেই শিক্ষাটাই কিন্তু পাওয়া যায়।
শেখ হাসিনা বলেন, এক হাজার কোটি টাকা দিয়ে আগাম ভ্যাকসিন অর্ডার করেছে সরকার। করোভাইরাস পরবর্তী সময়ে যেন খাদ্য সংকট তৈরি না হয় এজন্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য সংকট যেন তৈরি না হয় এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, শুরু থেকেই আমাদের একটি পরিকল্পনা ছিল। আমরা প্রত্যন্ত এলাকাতেও চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। এমনও সময় ছিল যখন হাঁচি দিলেও অনেকে বিদেশে চিকিৎসা করাতে যেত। করোনাভাইরাস আমাদের শিখিয়েছে দেশেই চিকিৎসা সেবা নেওয়া সম্ভব। অনেক দেশের প্রবৃদ্ধি মাইনাসে চলে গেছে, কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি। করোনার মধ্যেও ব্যাংকগুলোকে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে অনেকেই ছোটখাট ব্যবসা করেও বেঁচে থাকতে পারছে।
সরকার প্রধান বলেন, করোনাভাইরাসে যখন সারাবিশ্ব স্থবির; যখন অনেক উন্নত দেশ এটাকে সামাল দিতে পারছে না, তখনও বাংলোদেশের অর্থনীতি কিন্তু আমরা থেমে যেতে দিইনি। এটা কেন পেরেছি? আমি জানি, বিপদ আসলে নার্ভাস হয়ে যেতে নেই। বিপদটাকে কীভাবে মোকাবিলা করব সে দিকেই লক্ষ্য রাখতে হবে, আর সেভাবেই পদক্ষেপ নিতে হবে। আমরা সেই কাজটিই করছি।
সভায় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!