1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাই-শাল্লার দলিত সম্প্রদায়ের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ২.০১ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকায় করোনায় বিপর্যস্ত দলিত সম্প্রদায়ের ৬০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বৃহষ্পতিবার বেলা দেড়টায় দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা প্রশাসনের কাছ থেকে ২ টন চাল সহায়তা নিয়ে হাওরাঞ্চলের গরিবের বন্ধু খ্যাত কমরেড অমরচাদ দাস অসহায় দলিতদের মধ্যে বিতরণ করেন। এসময় স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে করোনার পর সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর, দিরাই উপজেলার কুচিরগাও ও লৌলারচরের দলিত সম্প্রদায়ের ৬০টি পরিবার মানবেতর জীবন যাপন করছে। তারা বাজারে জুতা সেলাই, বিয়েতে ব্যান্ডপার্টির বাদ্যকরের কাজ করতো। কিন্তু করোনায় এই কাজ এখনো বন্ধ রয়েছে। যার ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়টি অবগত হয়ে শ্যামারচর এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমরচান দাস সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সঙ্গে যোগাযোগ করেন। গত ১ অক্টোবর জেলা প্রশাসক নিজে শ্যামারচর বাজারে উপস্থিত হয়ে ২০টি পরিবারকে খাদ্য সহায়তা দেন। বৃহষ্পতিবার দুপুরে এলাকার ৬০টি পরিবারের জন্য বিতরণের জন্য তিনি কমরেড অমরচান দাসের কাছে আরো দ্ইুটন চাল পাঠান। এই চাল ৬০টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কমরেড অমরচান দাস, শিক্ষক মো. আশরাফ উদ্দিন, ছাত্র নেতা রনি শেখ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!