1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ: স্বাভাবিক হতে সময় লাগবে

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ১১.২৯ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সিলেটের কুমারগাঁওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির গ্রিড লাইনে অগ্নিকা-ের ৮ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সুনামগঞ্জে বিবকল্প ব্যবস্থায় বিদ্যুৎসরবরাহ চালু হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু না হলেও সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ সারতে পারছে। ফলে ভোগান্তির সৃষ্টি হয়নি।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ১৩২ কেভি লাইনের মাধ্যমে সুনামগঞ্জের বিদ্যুৎ ছাতকে আসে। ছাতক থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ১৩২ কেবি ব্রেকারের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে ফেঞ্চুগঞ্জ গ্রীড উপকেন্দ্র থেকে সুনামগঞ্জে বিকল্প ব্যবস্থায় ১৩২ কেবি ব্রেকার ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রাখা হয়েছে। ফলে বিদ্যুতের উপর নির্ভরশীল কাজও সুনামগঞ্জে চলছে। তবে কখন থেকে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ষ্পষ্ট করে কিছু জানা যায়নি।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইকরাম চৌধুরী বলেন, আমরা ১৩২ কেভি ব্রেকারের মাধ্যমে ছাতক থেকে বিদ্যুৎ পাচ্ছি। তাই আমাদের তেমন সমস্যা হচ্ছেনা। তবে স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পেতে সময় লাগবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!