1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৪.৫৩ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে, হাসপাতালে লাইফ সাপোর্ট ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। লাইফ সাপোর্টেও আর সাড়া দিচ্ছিলেন না কিংবদন্তি এই অভিনেতা।
গতকাল হাসপাতালটির চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। কোনো ওষুধেও কাজ হচ্ছে না। সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হচ্ছে তাদের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতের তুলনায় রোববার সকালে আরও খারাপের দিকে গেছে এই অভিনেতার শারীরিক অবস্থা। তাদের ভাষ্য, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বনামধন্য এই অভিনেতার শরীরের যা অবস্থা তাতে পরিস্থিতি মাল্টি-অর্গান ফেলিওর দিকে যাচ্ছে। বিভিন্ন অঙ্গ ধাপে ধাপেও কাজ করা বন্ধ করে দিচ্ছে।
তাই গতকাল সন্ধ্যা পরিবারের লোকদের হাসপাতালে ডেকে সৌমিত্রের শারীরিক অবস্থার কথা জানানো হয়।
এদিকে, তিন দিন আগে শ্বাসনালীতে অস্ত্রোপচার হয় ৮৫ বছরের এই অভিনেতার। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। এরপর সৌমিত্রের শরীরে প্লাজমা থেরাপিও করা হয়।
এর আগে, গত ৬ অক্টোবর করোনাভাইরাস আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর ১৪ অক্টোবর অভিনেতার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কোভিড এনসেফেলোপ্যাথির কারণে তার স্নায়ুতে প্রভাব পড়ে। এরপর থেকেই প্রায় অচেতন তিনি। অবশ্য মধ্যে কয়েকদিন চোখ মেলে সাড়া দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই অবস্থা খারাপের দিকে চলে যায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!