1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মৌলভী বাজারের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ মার্চ, ২০১৭, ৩.৪২ পিএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
সিলেটের আতিয়া মহলের পর এবার মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ নামে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম। তবে আলোক স্বল্পতার কারণে এই অভিযানে রাতে আর সামনের দিকে এগোবে না সোয়াত টিম। সকালে আবার সামনে এগোনো শুরু হবে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এ অভিযান শুরু হয়।

বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে অবস্থান নিয়ে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াত সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। সন্ধ্যা ৭টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় তিনশ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে ঘটনাস্থল থেকে সংশ্লিষ্টরা জানান।
অভিযান সূত্রে জানা গেছে, আলোক স্বল্পতার কারণে জঙ্গি আস্তানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বা বোমার অবস্থান চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। এ কারণে আজ (বুধবার) রাতে আর অভিযান সামনের দিকে অগ্রসর হবে না। সকালের আলো ফুটলে নতুন করে সামনের দিকে এগিয়ে যাবেন অভিযানে অংশ নেওয়া সোয়াত টিমের সদস্যরা।
জানা গেছে নাসিরপুরের এই অভিযানে সোয়াত টিমের সদস্য ছাড়াও ঢাকার সিটিটিসি ইউনিটসহ মৌলভীবাজারের আশপাশের জেলা এবং সিলেট রেঞ্জের বিপুল পরিমাণ পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে।
এর আগে, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে সোয়াত টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!