1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৪.২৩ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার (১নভেম্বর) দুপুরে এ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামে মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ শামীম (২৫), বিশ্বম্ভরপুর উপজেলার মাছিম পুর গ্রামের বদিউজ্জামান এর ছেলে মো. সাদেকুল ইসলাম (২৭) এবং একই উপজেলার মাছিমপুর গ্রামের মো. আবুল বাশার (আবু) এর ছেলে মো. বিপ্লব (২৬)
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে লাউড়েরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট দিয়ে জাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।
পরবর্তীতে ফেরত আসার সময় ২০০ কেজি ভারতীয় কয়লাসহ উক্ত বাংলাদেশী ৩ নাগরিককে আটক করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো. মাকসুদুল আলম জানিয়েছেন, আটক হওয়া ৩ বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!