1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ জাতায়ীতাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন: সভাপতি মাসুক সম্পাদক আব্দুল হক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১২.২১ এএম
  • ২৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ ইউনিউটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুক আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.আব্দুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১১ টা থেকে জেলা আইনজীবী সমিতি ভবনের ৩য় তলায় ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ২ পর্যন্ত। ৯৬ জন ভোটারের বিপরীতে নির্বাচনে সভাপতি পদে ৫১ ভোট পেয়ে অ্যাড মাসুক আলম নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহম্মেদ পান ৩৯ ভোট । সাধারণ সম্পাদক পদে অ্যাড মো. আব্দুল হক ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অ্যাড আমিরুল হক পান ৩৭ ভোট। এছাড়া নির্বাচনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল মজিদ জুয়েল ৩০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. মো. সালেহ আহমদ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ভোট গ্রহন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ ইউনিউটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ভোটার ও নির্বাচন কমিশনের সম্মতিক্রমে সিনিয়র সহসভাপতির শুন্য পদে অ্যাডভোকটে মল্লিক মো.মঈন উদ্দিন আহম্মেদ কে নিবাচিত করা হয়।
এসময় সম্মেলন প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল,এয়াড়াও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া,জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আশিক উদ্দিন আশিক, অ্যাড.নুরুল ইসলাম,ওবায়দুর রহমান ফাহমি,অ্যাড. আমিনুল ইসলাম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,নবনিবাচিত সভাপতি মাসুক আলম, সাধারণ সম্পাদক অ্যাড মো. আব্দুল হক প্রমুখ।
নির্বাচনে প্রধান নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার কায়সার কামাল, নিবার্চন কমিশনার অ্যাড মো. শামছুর রহমান, অ্যাড. আবুল কালাম আজাদ,অ্যাড মজাদ চোধুরী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!