1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

গাজীপুরে ঘুম থেকে তুলে নিয়ে মাদরাসা ছাত্রকে বলাৎকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১২.০৯ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে আজ বুধবার দুপুরে ওই মাদরাসার শিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সাহেবাবাদ এলাকার রাজদিঘি সাহেরার ফুল মাদরাসা শিক্ষক আজিজুল এ ঘটনা ঘটায়।
গ্রেপ্তারকৃত শিক্ষক আজিজুল হক নাটোর জেলার সিংরা থানার কুমরাদানি এলাকার ছুটকো মিয়ার ছেলে।
পুলিশ ও ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সাহেবাবদ এলাকায় রাজদীঘি সাহেরার ফুল নামে একটি মাদরাসা রয়েছে। প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার মাদরাসার আবাসিক শিক্ষক আজিজুল হক ও ছাত্ররা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত সাড়ে ১০টার দিকে মাদরাসার শিক্ষক আজিজুল হক ঘুমন্ত ছাত্রকে টেনে-হিচড়ে তোলেন। পরে ওই শিক্ষকের কক্ষে নিয়ে ভয়ভিতি দেখিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করেন। এরপর ওই ছাত্র কৌশলে ভোরে মাদরাসার ছাত্রাবাস থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি তার বাবা মাকে জানালে ওই ছাত্রের বাবা ছেলেকে নিয়ে থানায় আসে এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসাশিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, এ ঘটনায় শিক্ষক আজিজুল হককে গ্রেপ্তার করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!