1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

পরিকল্পনামন্ত্রী ও তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ প্রেসক্লাবের মিলাদ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৩.৫৪ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
করোনায় আক্রান্ত সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী কৃতিসন্তান এম এ মান্নান ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপির রোগমুক্তি কামনায় সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সোমবার বাদ জোহর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গণমাধ্যমকর্মীসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা তাজুল ইসলাম।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ তারিক হাসান দাউদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মহিম, সাংবাদিক-আইনজীবী মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক আকরাম উদ্দিন, আসাদ মনি, পুলক রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং তথ্যমন্ত্রীর হাসান মাহমুদের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা চিকিৎসাধীন আছেন। আমরা তাঁদের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া পড়িয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!