1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পরিকল্পনা মন্ত্রীর রোগমুক্তি কামনায় জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারী সমিতির দোয়া

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ১২.০২ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

মোঃ উস্তার আলী:
সুনামগঞ্জে জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারি সমিতি কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপিমহোদয়ের রোগমুক্তি কামনায় ডাচ্ বাংলা ব্যাংক পুরাতন বাসষ্টেশন সমিতির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারি সমিতির সভাপতি ও শিক্ষক নেতা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলী‘র পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ জিয়ায়ুর রহমান, সম্মানিত উপদেষ্ঠা সহকারি প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ হারিছ উদ্দিন, সহ-সভাপতি কালীপদ দাশ, সহকারি প্রধান শিক্ষক সত্যন্দ্র চন্দ্র পন্ডিত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মু. সুহেল আলম, মেহেদী হাসান সাগর ও বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্তিত ছিলেন। সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারি সমিতির সভাপতি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জে মাটি ও মানুষের নেতা, সজ্জন রাজনীতিবীদ, ভাটি বাংলার সিংহ পুরুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মšী¿ আলহাজ্ব এম এ মান্নান সুনামগঞ্জের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা নিরলস ভাবে পালন করে যাচ্ছেন। আমরা সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারি সমিতি ও সকল শিক্ষক সমাজের পক্ষ থেকে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!