1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পরিকল্পনামন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭.০৪ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র আরোগ্য কামানায় সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমআর নামাজের পর মন্ত্রীর সুস্থতা কামানায় ইসলামিক ফাউন্ডেশন প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আহ্বান জানিয়েছিল। আহ্বানের প্রেক্ষিতে মসজিদ কর্তৃপক্ষ মন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন। এদিকে মন্ত্রীর নিজ উপজেলা দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র ‘হিজল’ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলার আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তহুর আলী, মাওলানা আব্দুল কাইয়ূম, ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, মাসুদ মিয়া, সফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব ভুইয়া, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন প্রমুখ।
অপরদিকে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আরোগ্য কামানায় উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়া-মহল্লায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!