1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

নাতনি বলে ডেকে নিয়ে দুই বোনকে ধর্ষণ, আটক ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১১.৪১ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে নাতনি বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম- আবু বকর (৪৮)।
ধর্ষণের শিকার দুই বোন স্থানীয় জাহাংগীরের বাড়ির ভাড়াটে। আটক আবু বকর ওই বাড়ির কেয়ারটেকার বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, গত ৫ অক্টোবর মৌচাকের একটি কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবু বকর ওই দুই বোনকে রাস্তা থেকে ফুসলিয়ে নাতনি বলে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে দুই বোনকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা আবু বকরকে গণ ধোলাই দেয়।
বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে এলাকাবাসী থানায় ফোন করে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে ওই ভবনের ৬ তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙ্গে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর। সূত্র : আমাদেরসময়


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!