1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

অবৈধ সিএনজি বন্ধের দাবিতে সুনামগঞ্জ সিলেট সড়কে দুই ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৬.৩৪ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সড়ক পথে নম্বর বিহীন সিএনজি এবং অন্য জেলার সিএনজি অবৈধভাবে চলাচল বন্ধের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে বেলা দেড় টা পর্যন্ত কাঠইড় পয়েন্টে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধ কর্মসূচিতে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবরোধ চলাকালে সুনামগঞ্জ সিলেট সড়কের দিরাই রাস্তারন মোড়ে প্রায় দুই ঘন্টা শত শত যান বাহন আটকা পড়ে।
অবরোধ চলাকালে বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. জহিরুল হক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল হক প্রমুখ।
বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে এসব অবৈধ সিএনজি’র বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। সুনামগঞ্জ সিলেট সড়কে অবৈধ সিএনজি চলাচল বন্ধ না হলে আগামীতে লাগাতার অবরোধের হুমকি দেন পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!