1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে উপজেলা পরিষদের উপ-নির্বাচন: বিএনপির পথসভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ৮.১১ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল হক আফিন্দীর ধানের শীষ প্রতিকের পক্ষে পথ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে জামালগঞ্জ ফেরীঘাটে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান আনিস। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাহান, সাংগঠনিক সম্পাদক নুরে আল ফরাজী, দপ্তর সম্পাদক সামছুজ্জামান ধন মিয়া, জেলা যুবদল সদস্য মো. মাসুক মিয়া, শাহ মো. লিয়াতক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. হাসান মাহমুদ হাসিন, উপজেলা যুবদল নেতা আবু লেইছ, শাহ জাহান, ছাত্রদল নেতা আহমেদ জাকি, মেহেদী হাসান বাবর, মোনায়েম, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি জয়নাল আবেদীন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনিসুর রহমান বলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হক আফিন্দীকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। আধুনিক ও মডেল উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার বদ্ধ নুরুল হক আফিন্দীকে ২০ শে অক্টোবর ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দান করুন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!