1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে নারীকে ধর্ষণ ও পিতাকে নির্যাতন: ৫ বখাটেকে জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১০.১৭ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ ও তার বাবাকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামিকে বুধবার বিকেলে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালত আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তবে এখনো মামলার প্রধান আসামি বখাটে শামীম আহমদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ঘোষগাও গ্রামের বখাটে শামীম আহমদ একই গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীকে উত্যক্ত করতো। ওই নারীর কয়েক বছর আগে নবীগঞ্জে বিয়ে হয়েছিল। দুই বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে তিনি পিতার বাড়ি চলে আসেন। তারপর থেকেই বখাটে শামীম ওই নারীকে নিয়মিত উত্যক্ত করতো। কয়েকবার উঠিয়ে নিয়ে ওই নারীকে ধর্ষণও করেছে সে। তার ভয়ে সম্প্রতি এলাকা ছেড়ে চলে যান ওই নারী। গত সোমবার রাতে বখাটে শামীম তার কয়েকজন সঙ্গীকে নিয়ে নারীর খোজ করতে থাকে। না পেয়ে তার বাবাকে বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে গিয়ে আলীগঞ্জ বাজারে বেধড়ক মারধর করে। মারধরের পর নারীর বৃদ্ধ বাবার আহাজারি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় মঙ্গলবার ভোরে ঘোষগাও গ্রামের বখাটে লিটন মিয়া, আক্কাই মিয়া, দিলাক মিয়া, নোয়াগাঁও গ্রামের কাজল মিয়া ও খাঁনপুর গ্রামের আলম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর জোন এর বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভজিৎ পালের আদালতে তাদের সোপর্দ করা হলে আদালত জেল হাজেত পাঠিয়ে দেন। তবে মামলার প্রধান আসামী শামীম আহমদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে নির্যাতিতা নারী জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি শামীমকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!