1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবসে আলোচনা সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৮.২৩ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
জেলার তাহিরপুর উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শ্লোগান নিয়ে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আমজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন তাহিরপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মনোলাল রায়, উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাস্ট্রের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ন। শিশু জন্মের ৪৫ দিনের মধ্য নিবন্ধন হলে সরকারি বিভিন্ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হয় এবং শিশুরা সরকারি বিভিন্ন কর্মসূচীর সুবিধা পায়। তাই জন্ম ও মৃত্যুর দ্রুত নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!