1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্ষণের প্রতিবাদে যেন আঁধার নেমেছে ফেসবুকে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৫.৩৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশ, স্থান, কাল পাত্র অনুযায়ী প্রতিবাদের ভাষা ভিন্ন হয়। কেউ রাজপথে নামেন, কেউ গান-নাটক করেন, কেউ বিবৃতি দেন, আবার হাল আমলে প্রতিবাদ হয় সোশ্যাল সাইটে। দেশজুড়ে চলমান একের পর এক ধর্ষণকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের সচেতন মানুষ। তারা রাজপথে নেমেছে। আন্দোলন করছে। পুলিশের মার খাচ্ছে। পাশাপাশি সোশ্যাল সাইটেও নিজের বক্তব্য উপস্থাপন করছে। সবচেয়ে প্রচলিত ব্যপারটি হয়েছে নিজের প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার কালো করে দেওয়া।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর ওপর নির্যাতনের ঘটনা ফাঁস হওয়ার পর সোশ্যাল সাইটে প্রতিবাদের ঝড় ওঠে। অনেকেই নিজেদের প্রোফাইল ছবির জায়গায় ব্ল্যাক প্রোপিক আপলোড করতে থাকেন। প্রতিবাদের এই ভাষা ভাইরাল হয়ে যায় গতকাল সোমবার রাত থেকে। অসংখ্য সোশ্যাল সাইট ব্যবহারকারী এই সময়ে নিজেদের প্রোফাইল ছবি কালো করে দেন। আবার অনেকে নিজেদের ছবি কালো করা থেকে বিরত থাকেন। তাদের মতে এসব করে কিছু হবে না। আবার অনেকে এর পক্ষেও মত দেন।

দেশে একের পর এক বীভৎস ঘটনা ঘটার পর প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদ করে অনেকেই। তবে এবার সেটা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে সবাইকে বলা হচ্ছে, নিজেদের প্রোফাইল ছবি কালো করতে। এসব আহবান ছাড়া অনেকে নিজ থেকেই এই প্রতিবাদে অংশ নিচ্ছেন। তারা একের পর এক ধর্ষণের ঘটনাগুলো সোশ্যাল সাইটে শেয়ার করছেন। এ নিয়ে দেশের দায়িত্বশীলতের হাস্যকর বক্তব্যগুলোও শেয়ার করছেন। তাদের বক্তব্য, বিচারহীনতার কারণেই ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!