1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে ডাকাত ধরতে গিয়ে ৩ পুলিশ আহত, গ্রেফতার ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৫.৫২ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে পলাতক আসামী ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। গত রোববার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতারসহ ৪ হামলাকারীকে আটক করে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া(৩২)কে গ্রেফতার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়। হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী(৬২), চাচা ইয়াকুব আলী(৪৮), ভাই জুবেদ আলী(২৮) ও স্বজন আইয়ূব আলীর পুত্র আব্দুল আহাদ(৩০) আটক করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!