1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

পঙ্কজ দাস স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ৬.১০ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী পঙ্কজ কান্তি দাস স্মরণে শোকসভা করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ ৯৪ক্লাব (সুসক ৯৪ ক্লাব)। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আবদুল হাই মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত পঙ্কজ কান্তি দাস এই সংগঠনের অন্যতম সংগঠক ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর তিনি মারা যান।
সুসক ৯৪ক্লাবের আহবায়ক আমানুল হক রাসেলের সভাপতিত্বে ও সদস্যসচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল হক, সুসক ৯৪ ক্লাবের সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, মাসুম হেলাল, মোহাম্মদ মাসুদ আহমদ, অলিউর রহমান, ছায়াদ মিয়া, ওসমান গণী উত্তম, আশ্রাফ আলী, আবদুস সাহিদ প্রমুখ। শোকভার শুরতেই পঙ্কজ দাসের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই পঙ্কজ দাস শহরের নানা রাজনৈতিক, সামাজিক কর্মকা-ে যুক্ত ছিলেন। একজন দক্ষ সংগঠক ছিলেন তিনি। আন্তরিকতা দিয়ে সহজে মানুষকে আপন করে নিতেন। মানুষের যে কোনো সমস্যায় তিনি পাশে দাঁড়াতেন। সুনামগঞ্জ সরকারি কলেজের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সুসক ৯৪ ক্লাব গঠনে তার প্রধান ভূমিকা ছিল। তাঁর এই অকাল প্রয়াণ সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। শোকসভায় পঙ্কজ দাসের পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেন সুসক ৯৪ ক্লাবের সদস্যরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!