1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ১০.৩৫ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি ::
ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি নিস্কাশন ব্যবস্থা নিয়ে জাহিদপুর গ্রামের হাজী আলতাব আলী ও মৃত জবান উল্লার পুত্র মনছর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার ভোরে ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি সহজ নিস্কাশন বন্ধ থাকায় প্রতিপক্ষের বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশন নিয়ে সকালে হাজী আলতাব আলীর পুত্র হাবিবুর রহমান ও মনছর আলীর মধ্যে বাক-বিতন্ডা ঘটে।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়।
আহতদের মধ্যে মখসুদ আলম, সুজন মিয়া, কাজল বিবি, তারেক আহমদ( প্রতিবন্ধি), সুফিয়া বেগম, রাহেল আহমদ, হাজী আলতাব আলী, ফেরদৌস আলম, সুন্দর আলী, সাকি বেগম মুরাদ আহমদ, রুকন মিয়াকে কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই পলাশ দাস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে সংঘর্ষে জড়িত থাকায় হাবিবুর রহমান (২০) ও মনছর আলী (৩৫) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই পলাশ দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!