1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সরকারি হাইস্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৩.৪৯ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে প্রথম শ্রেণিতে ন্যূনতম ৬ বছর বয়সী শিক্ষার্থীরা শুধু লটারিতে ভর্তির কথা বলা হয়েছে। ২য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে পরীক্ষায়। আর ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত নীতিমালাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর স্কুলের ক্ষেত্রে আশপাশ এলাকা কোটা হিসেবে বিবেচিত হবে। আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা থাকবে।
অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ প্রতিবন্ধী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীর সন্তানের জন্য ২ শতাংশ কোটা থাকছে।
নীতিমালায় শিক্ষার্থীর বয়স, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ, ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিদ্যালয়গুলো ক্লাস্টার বিভক্তিকরণ, ভর্তির আবেদন ফরম, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল তৈরিসহ বিভিন্ন দিকনির্দেশনা রয়েছে।
ভর্তির ফরম বিদ্যালয়ের অফিসে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ডিসি অফিস, বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার ভর্তির আবেদন ফরমের মূল্য ধরা হয়েছে ১৭০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত থেকে বেশি হবে না। দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরের মধ্যে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!