1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে প্রবাসীর উদ্যোগে সড়ক সংস্কার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৯.০০ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক প্রবাসীর উদ্যোগে সংস্কার করা হয়েছে। সড়কটি সংস্কার হওয়ায় প্রায় দু’মাস বন্ধ থাকার পর আবারো এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়েছে। ফলে ৩টি ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী মানুষের যাতায়াতের পথ স্বাভাবিক হয়ে উঠে। পর পর তিনবারের বন্যায় উপজেলার জাউয়ার লক্ষমসোম-কচুরগাঁও সড়কের আইনাকান্দি ও ঝামক অংশের মধ্যবর্তী প্রায় অর্ধ কিলোমিটার সড়ক ভেঙ্গে যায়। ওই সময় বন্যার প্রবল ¯্রােতে সড়কের এ অংশটুকু ভেঙ্গে গেলে যান চলাচল সম্পূর্নভাবে বন্ধ হয়ে পড়ে। ফলে জাউয়াবাজারের সাথে সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের সড়ক যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন। বন্যার পানি নেমে গেলেও এ সড়ক সংস্কারের অভাবে প্রায় দু’মাস যান চলাচল বন্ধ ছিল। ফলে ২০-২৫টি গ্রামের মানুষ যাতায়াতের ক্ষেত্রে পড়ে চরম ভোগান্তিতে। ভুক্তভোগী গ্রামীণ জনগোষ্ঠির পাশে এসে সহায়তার হাত বাড়ান সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী আশিকুল ইসলাম আশিক। এ প্রবাসীর অর্থায়নে সড়কের এ ভাঙ্গা অংশ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। প্রায় এক সপ্তাহ ধরে সড়কের ভাঙ্গা অংশ সংস্কার কাজ চলে। শুক্রবার কাজ শেষে হলে বিকেলে এ সড়ক দিয়ে পুণরায় যান চলাচল স্বাভাবিক করনে ফিতা কেটে উদ্বোধন করেন, আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাষ্টের সদস্য রফিকুল ইসলাম। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আশিকুল ইসলাম আশিক জানান, মানুষের কল্যাণে কাজ করা এটা তাদের পারিবারিক রেওয়াজ। এর আগেও জনকল্যাণমূলক বহুকাজ করা হয়েছে পারিবারিকভাবে। মহামারী করোনা ও টানা তিনবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ট্রাষ্টের উদ্যোগে ধারাবাহিকভাবে পরপর ৬ বার খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়েছে এখানে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!